রাজীব চলে গেলেও দলের কোন ক্ষতি হবে না, হাওড়া জেলায় ১৬ টি আসনে জয় লাভ করবে তৃনমূল, অরুপ রায় - The News Lion

রাজীব চলে গেলেও দলের কোন ক্ষতি হবে না, হাওড়া জেলায় ১৬ টি আসনে জয় লাভ করবে তৃনমূল, অরুপ রায়

 


দি নিউজ লায়নঃ   শুক্রবার খড়গপুরে সমবায় সমিতির একটি শাখার ভিত্তিস্থাপন হল  রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের হাত দিয়ে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এর কৌশলা মোড় এলাকায় সমবায় সমিতির একটি শাখার ভিত্তি স্থাপন অনুষ্ঠান হয়। ভিত্তিস্থাপন করেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায়  মন্ত্রী অরূপ রায়। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র,সমাজ সেবি প্রদীপ পাত্র,দেবাশীষ চৌধুরী সহ  আরো অনেকে। খড়্গপুরে সমবায় সমিতির একটি শাখার ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন সমবায় আন্দোলন কে বাঁচিয়ে রাখার জন্য রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।


পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে মানুষের কাছে সমবায় কে পৌঁছে দিতে হবে। সেই উদ্যোগ নিয়ে সমবায় দপ্তর কাজ করছে। সমবায়ের মাধ্যমে কৃষকরা উপকৃত হচ্ছেন ,আগামী দিনেও হবে।  সমবায় দপ্তর অসহায় মানুষের পাশে সবসময় ছিল আগামী দিনেও থাকবে। সারা ভারতবর্ষে মধ্যে বাংলা অন্যতম যেখানে সমবায়ের মাধ্যমে মানুষ সুযোগ-সুবিধা পায়  সমবায়এর মাধ্যমে কৃষকদের লোন দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে তিনি রাজিব ব্যানার্জি সম্পর্কে বলেন রাজিব ব্যানার্জি দল থেকে চলে গেলেও দলের কোনো ক্ষতি হবে না। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাওড়া জেলার ১৬টি  বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবে। আর কে এল  কে গেল তাতে কোনো যায় আসে না। কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দলীয় প্রতীক দিবেন তিনি নির্বাচিত হবেন। আমরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী।


আমাদের নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নির্বাচনের মুখে যারা দলকে মানুষের কাছে হেয় করার জন্য মন্ত্রিত্ব ছাড়ছেন,দল ছাড়ছেন তাদের বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবেন। কারণ  দল থেকে বিধায়ক হয়েছেন মন্ত্রিত্ব হয়েছেন ঠিক বিধানসভা নির্বাচনের মুখে মন্ত্রিত্ব ছাড়ছেন,দল ছাড়ছেন।তাদের কে  যোগ্য জবাব দেওয়ার জন্য দলীয় কর্মীরা তৈরি হয়ে রয়েছেন। তিনি বলেন নিজের স্বার্থসিদ্ধির জন্য মন্ত্রিত্ব ছেড়েছেন। যদি দল ছাড়ার  ছিল  তাহলে অনেক আগেই ছাড়তেন ।আর কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন তার আগে দল ছেড়ে নাটক করছেন উনার নাটক মানুষ ধরে ফেলেছেন।


 তিনি বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তা 2021 সালের বিধানসভা নির্বাচনে ফের প্রমাণিত হবে। বিজেপি যতই চেষ্টা করুক তাতে কোন লাভ হবে না। কারণ বিজেপিতে যারা যাচ্ছেন তারা কালো থেকে সাদা হয়ে যাচ্ছে। কারণ তারা নাকি স্বচ্ছ মানুষ। যারা বিভিন্ন দুর্নীতির সাথে  যুক্ত থাকে তারা স্বচ্ছ হতে পারে না। কেউ সারদার ও নারদার সঙ্গে যুক্ত ছিল তাদেরকেও বিজেপি দলে নিয়েছে ।তাই বিজেপি যে বাংলায় কি করতে চাইছে সেটা বাংলার মানুষ ভালভাবেই বুঝতে পারছেন। তিনি বলেন বাংলার মানুষের প্রতি তৃণমূলের আশা-ভরসা রয়েছে। বাংলার জনগণ তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.